আন্দোলনের কোনা বিকল্প নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন আন্দোলন আন্দোলন একমাত্র আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারকে নতুন নির্বাচন দিতে বাধ্য করা হবে।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭ম কেন্দ্রীয় কাউন্সিলে তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগ নতুন ইস্যু তৈরী করতে খুবই দক্ষ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা যখনই কোনো সমস্যায় পড়ে তখন নতুন কোনো ইস্যু জাতির সামনে হাজির করে।
তিনি বলেন, সমগ্র দেশ আজ অবরূদ্ধ। সরকার আমাদের গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ করতে গত ৩ মাসে ৩শজন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে আহত করা হয়েছে। ৬১জনকে গুম করা হয়েছে।
এর আগে শনিবার বেলা ১২টায় সংগঠনটির ৭ম জাতীয় সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাফরুল হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত আছেন, সাবেক সংসদ সদস্য শাহ  আবু জাফর, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান সারোয়ার প্রমুখ।
কাউন্সিলে অধিবেশনে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ব্যারিষ্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান  চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, আহমদ আযম খান, শামসুজ্জামান দুদু প্রমুখ।
দুই দিনব্যাপী এই কাউন্সিল অধিবেশনে আগামীকাল রোববার শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।
[b]ঢাকা, এমএইচ, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]