অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস-চেয়ারম্যান জনাব সাদেক হোসেন খোকার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ। এ নিয়ে আজ এক শোকবাণী দিয়েছেন তিনি।


শোকবাণীতে তিনি বলেন, জনাব সাদেক হোসেন খোকার ইন্তেকালে জাতি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতাকে হারালো। সরকারের নানামুখী নিপীড়নের শিকার হয়ে তিনি বিদেশের মাটিতে ইন্তেকাল করেছেন। যা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক।

জামায়াত আমীর তার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

এএইচ