সাবেক প্রধানমন্ত্রী ও ১৯ দলীয় জোটের অন্যতম নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দুরের কথা তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন নি। এটাই ইতিহাসের সত্য। এমন কি তার মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে কোনো ভুমিকা রাখতে পারেন নি।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভি আইপি লাউঞ্জে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই সময় পর্যন্ত জিয়াউর রহমানেই দেশের অস্থায়ী রাস্ট্রপতি ছিলেন এটি যেমন ঐতিহাসিক সত্য তেমনি পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে সংখ্যাগরিষ্ট দলের নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে সরকার গঠিত হয়েছিল।
আওয়ামী লীগের উদ্দেশ্যে কাজী জাফর বলেন, এই সত্য আপনাদের মেনে নিতে হবে। অন্যতায় আপনাদের কাছে সঠিক তথ্য থাকলে তা দেশের মানুষকে জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ বলেন, ২৫ মার্চ কাল রাত্রে দিশেহারা জাতিকে রক্ষার জন্য যখন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন।
এমনকি আওয়ামী লীগ নেতারা সাধারণ মানুষকে আত্মরক্ষার জন্য কোনো সতর্কবাণী দেওয়ার প্রয়োজন বোধ করেন নি। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির দু:সময়ের কাণ্ডারী হিসেবে আবির্ভূত হন।
সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধূরী বলেন, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর জেনারেল (অব.)সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]
রাজনীতি
'শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেননি'
সাবেক প্রধানমন্ত্রী ও ১৯ দলীয় জোটের অন্যতম নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দুরের কথা তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন নি। এটাই ইতিহাসের সত্য। এমন কি তার মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা





