বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ও ভোট ডাকাতি ধামাচাপা দিতেই খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরী বিএনপি আয়োজিত এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকা টাকা চুরি, শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ও ইউপি নির্বাচনে ভোট ছিনতাই ধামাচাপা দিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ পালিত হয়।
এতে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
এমবি





