বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
মঙ্গলবার ( ১৭ মে ) সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন একটি রাজনৈতিক মিথ্যা মামলায় জামিনে ছিলেন। গত ধার্য তারিখে বিশেষ প্রয়োজনে তিনি আদালতে হাজির হতে পারেননি। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।
আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে তিনি ১৭ মে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তিনি আশা করেছিলেন মানবিক দিক বিবেচনায় নিয়ে আদালত তাকে জামিন দেবেন। কিন্তু আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করার পর এভাবে জামিন না পাওয়ার ঘটনায় আমরা বিস্মিত।’
তিনি বলেন, অবিলম্বে মোবারক হোসাইনকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। (প্রেস বিজ্ঞপ্তি)
এমআর/এইচএন





