বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে  ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। এ মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেন ছাত্রদল।  

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১১ ডিসেম্বর  বৃহস্পতিবার দেশব্যাপী সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় সমূহে এবং

১২ ডিসেম্বর  শুক্রবার থানা, পৌর ও কলেজ সমূহে বিক্ষোভ কর্মসূচী পালন করবে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার বিকালে এক বিবৃতিতে এসব তথ্য জানান ছত্রদল সভাপতি রাজিব আহসান ।

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

তারা দেশব্যাপী সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, পৌর ও কলেজ ইউনিটকে যথাযথভাবে উক্ত কর্মসূচী পালন করার আহবান জানান।

ছাত্রদলের সভাপতি রাজিব আহসান বলেন- আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে তারেক রহমান সবসময় সোচ্চার এবং প্রত্যক্ষ প্রতিরোধের অদম্য সাহসী  সৈনিক।

তিনি সরকারের সকল ধরনের নিষ্ঠুর অত্যাচার মোকাবেলা করে কঠিন পথ অতিক্রমের মধ্য দিয়ে গণমানুষের ন্যায় সংগত আন্দোলনকে চূড়ান্ত বিজয়ে রুপ দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, সরকার সর্বক্ষেত্রে ব্যার্থ হয়েছে। সীমাহীন দুর্নীতির কারনে জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই বিচারকের ঘাড়ে বন্দুক রেখে সত্যবলার পথকে রুদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত আছে।আর সেজন্য তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

নেতৃদ্বয় অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করার দাবী করেন, অন্যথায় এ নগ্ন ও ঘৃনিত কর্মকান্ডের বিরুদ্ধে সারা দেশে  দূর্বার ছাত্র গণআন্দোলন গড়ে তোলা হবে, যার মাধ্যমে এই অবৈধ সরকারের শোচনীয় পতন ঘটবে।

এমকে