রাজধানীর একটি মিলনায়তনে ছাত্রশিবিরের প্রকাশিত ২০২০ সালের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন। আরো উপস্থিত ছিলেন, সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম, প্রকাশনা সম্পাদক রাজিবুর রহমান ছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন বলেছেন, দু:খজনকভাবে আগামী প্রজন্মের বিশাল একটি অংশ আজ অনৈতিকতা, মূল্যবোধহীন ও বিপদগামীতার পথে হাটছে। তরুণ সমাজকে বিপদগামী করতে অপসংস্কৃতি বিরাট ভূমিকা রাখছে। আর অপসংস্কৃতির প্রসারে অশালীন প্রকাশনার ভূমিকা রয়েছে। এ অশুভ কালো ছায়া দিন দিন আমাদের নিজস্ব সংস্কৃতিকে গ্রাস করে নিচ্ছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। মূল্যবোধহীনতার বিপরীতে নৈতিক মূল্যবোধ গঠনে সৃজনশীল প্রকাশনা প্রকাশে সকলকে এগিয়ে আসতে হবে।
শিবির সভাপতি বলেন, অসভ্য সংস্কৃতির ভয়ঙ্কর রুপ দেখছে দেশাবাসী। যে দেশে আদব, সম্মান, শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, লজ্জাশীলতা ছিল সমাজের অলঙ্কার, সে সমাজেই এখন ২ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। সন্তানের হাতে পিতা-মাতা, আবার পিতা-মাতার হাতে সন্তান মর্মান্তিক ভাবে খুন হচ্ছে।
ছোট ছোট শিশু কিশোররা পর্যন্ত ভয়ঙ্কর বিভৎস ঘটনার জন্ম দিচ্ছে। দেশের মানুষ আজ গভীরভাবে শঙ্কিত। এসব কিছুর মূলে রয়েছে মূল্যবোধের অবক্ষয়। আর অবক্ষয়ের জন্য অশালীন ও নোংরা সাংস্কৃতিক কার্যক্রম অনেকাংশেই দায়ী। এ চিত্র একটি মুসলিমপ্রধান দেশের জন্য চরম লজ্জার বিষয়। এভাবে চলতে থাকলে অল্প সময়ের ব্যবধানে জাতি তার নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলবে। আগামী প্রজন্ম গড়ে উঠবে বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে। যার পরিণতি হবে আরো ভয়াবহ।
প্রতিবছরের মতই এ বছর এক পাতা ও তিন পাতা ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার, ছোট-বড় বাংলা ও ইংরেজি ডায়েরি, ইসলাম ও সচেতনতামূলক বাণী সম্বলিত ষ্টিকার বের করেছে ছাত্র সংগঠনটি।
এএইচ





