আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষকের স্বার্থ রক্ষার পাশাপাশি আমরা উন্নত হবো, কৃষকদের বাদ দিয়ে নয়, কৃষিকে বাদ দিয়ে উন্নয়ন নয়।  

আজ (০৬ নভেম্বর) বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এই কথা জানান।

শেখ হাসিনা বলেন, কৃষকের স্বার্থ রক্ষার পাশাপাশি আমরা উন্নত হবো, শিল্পায়ন করবো, কৃষকদের বাদ দিয়ে নয়, কৃষিকে বাদ দিয়ে নয়। কাজেই আমাদের উন্নয়নে কৃষকদের সবসময় গুরুত্ব দিয়ে থাকি।

প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন স্বাধীন হয়ে‌ছিল তখন ৮২ভাগ মানুষ দা‌রিদ্র্যসীমার নি‌চে ‌ছিল। কৃষ‌কের চেষ্টা এবং কৃ‌ষি গ‌বেষণার ফ‌লে বাংলা‌দেশ আজ খা‌দ্যে উদ্বৃত্তের দে‌শে প‌রিণত হ‌য়ে‌ছে। এ অবদান কৃষ‌কের। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন হ‌চ্ছে। তিনি ব‌লেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়‌নে আমরা কৃষ‌কের জন্য কাজ ক‌রে যা‌চ্ছি। কৃষি‌কে যা‌ন্ত্রিকীকরণ কারার চিন্তা কর‌ছি। এ‌তে খাদ্য উৎপাদন আরেও বাড়‌বে।

আজ বেলা ১১টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সম্মেলন মঞ্চ থেকে স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানানো হয়। অনুষ্ঠা‌নের শুরু‌তে প্রধান অ‌তি‌থি ও বি‌শেষ অ‌তি‌থি‌দের ফুরের শু‌ভেচ্ছা জানা‌নো হয়। এরপর ম‌ঞ্চে উপ‌বিষ্ট অ‌তি‌থি‌দের ব্যাজ প‌রি‌য়ে দেয়া হয়। কৃষক লী‌গের প্রকাশনা মোড়ক উ‌ম্মেচন ক‌রেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

এরপর উ‌দ্বোধনী সাংস্কৃ‌তিক অনুষ্ঠান শুরু হয়। ‌‘য‌দি রাত পোহা‌লে শোনা যে‌তো বঙ্গবন্ধু ম‌রে নাই’, ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, শেখ হা‌মিনার নি‌র্দেশ’, গান পরি‌বে‌শিত হয়।

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভো‌কেট খন্দকার শামসুল হক রেজা। সম্মেলনে সাংগঠ‌নিক রি‌পোর্টও পেশ ক‌রেন রেজা। 

এমবি