যথাযোগ্য মর্যাদায় আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ আহবান জানান।

তিনি বিবৃতিতে বলেন, আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাযত করেছিল।

১৯৭৫ সালের ৭ নভেম্বর এ দেশের সিপাহী-জনতা যে ইতিহাস সৃষ্টি করেছিল তা চিরদিন স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশবাসী ভবিষ্যতেও এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাযত করবে ইনশাআল্লাহ।

তাই আগামী ৭ নভেম্বর সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী, জেলা ও উপজেলা শাখা এবং দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ