বিএনপি নেততৃত্বাধীন ২০ দলীয় জোটের আহ্বানে ৭২ ঘন্টার হরতালের সমর্থনে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগে মিছিল করেছে।
সোমবার রাতে ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত ও হাসানুল বান্নার নেতৃত্বে মিছিলটি শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়।
এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ, জিয়া হলের মোহসীন, মুজিব হলের সাইদুর, বাপ্পা, সূর্যসেন হলের শাহনেওয়াজ, বাবুল আকতার, রুমী, আরিফ, আলতাফ, আমিন, মাহফুজ, মোহসীন, সলিমুল্লাহ হলের হাবিবুল বাশার, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, জিত, জসীম উদ্দিন হলের মাসুদ, জহুরুল হক হলের নাদির শাহ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের রাজ, ফয়সাল প্রমুখ।
এমএইচ





