প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে জিয়ার মাজারে ভীড় জমিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ কর্মসূচি পালন করবেন।
এদিকে সকাল থেকেই বৈরী আবহাওয়াকে উপক্ষো করে মাজার প্রাঙ্গনে ভীর জমিয়েছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তারা বৃষ্টির মধ্যে ভিজেই দলের চেয়ারপারসনের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়া সেখানে উপস্তিত হবেন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ শেষে শেরে বাংলানগর এলাকায় অবস্থিত রাজধানী স্কুল মাঠে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করবেন।
অন্যদিকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোরও রয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে, জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল এবং ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে স্বেচছায় রক্তদান ও সকাল থেকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান।
এছাড়া শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সন্ধ্যায় বাদ মাগরিব গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, এমএইচ,৩০মে (টাইমনিউজবিডি.কম)[/b]
রাজনীতি
বৃষ্টি উপেক্ষা করে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ভীড়
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে জিয়ার মাজারে ভীড় জমিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ কর্মসূচি পালন করবেন





