বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে করা পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেন, গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামীলীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর থেকে দুষ্ট সমন্বয়করা মজা করে হাসনাত আব্দুল্লাহকে 'হাসিনার আব্দুল্লাহ' বলে ডাকা শুরু করে। এমন কি ডিবি হেফাজতে যেসময় নাহিদ-আসিফরা মাইর খাচ্ছিলো, সেসময় পুকুর পাড়ে হাসনাত-সারজিসদের জুস খেতে দেখে, দুষ্ট পুলিশ সদস্যরা বলাবলি করছিলো , গণঅভ্যুত্থানের রক্তের সঙ্গে বেইমানি করার কারণেই ডিবি হেফাজতে থেকেও বুকে বাতাস লাগিয়ে ঘুরতে পারতেছে হাসানাত-সারজিস!

পোস্টে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে তিনি লিখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি নেতা হাসিনার আব্দুল্লাহ বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা আপাকে ' বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক ' বলার পর থেকে দুষ্ট লোকেরা এখন রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়।’

তিনি বলেন, চায়ের দোকানে লোকজন বলাবলি শুরু করেছে, শেখ হাসিনা ও আওয়ামীলীগের বয়ানে কথা বলছে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা আপা। সংসদে আওয়ামীলীগ তথা হাসিনার যোগ্য প্রতিনিধি হয়ে উঠেছেন তিনি!

তিনি আরো লিখেন, এগুলো সব দুষ্ট লোকের কথা। কোনটাই আমার কথা নয়।

এস