আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্য নেতাদের এক কানাকড়ির দামও নেই, বিএনপি তাদের ব্যবহার করছে। সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারের আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

ভোটকেন্দ্র পাহারার নামে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিএনপি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

‘তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩০০-৪০০ নেতাকর্মী অবস্থান করবে। আমরা যদি একইভাবে আমাদের নেতাকর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তা হলে কি গৃহযুদ্ধ হবে?’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের আচরণ এখনও আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে তার দল।

এসএম