পানির ন্যায্য হিস্যা আদায়ে উত্তরাঞ্চলের তিস্তা নদী অভিমুখে বিএনপির লংমার্চ বেলা এগারোটা ২০ মিনিটে টাঙ্গাইল পৌঁছেছে। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের নগর জলপই বাইপাস মোড়ে লংমার্চ উপলক্ষ্যে আয়োজিত পথসভাস্থলে পৌঁছায় লংমার্চ।
লংমার্চের গাড়িবহরকে এখানে স্বাগত জানান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আহমেদ আজম খান,বিএনপির কেন্দ্রীয় সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামুসুল আলম তোফা সহ কয়েক হাজার নেতাকর্মী।
বর্তমানে পথসভায় বক্তব্য রাখছেন স্থানীয় ও জাতীয় নেতারা।
এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে উত্তরার আজমপুর মোড়ে আমির কমপ্লেক্সের সামনে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় লংমার্চের শুভ উদ্বোধন ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ সর্বস্তরের নেতাকর্মীরা এই লংমার্চে অংশ নিয়েছেন। কয়েকশ গাড়ির বহর উত্তরা ছেড়ে লালমনিরহাটের ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা শুরু করে।
ঢাকা থেকে বেরিয়ে লংমার্চের প্রথম পথসভা অনুষ্ঠিত হয় গাজীপুরের কালিয়াকৈরে। সেখানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য নেতারা।
উল্লেখ্য,প্রথমে নয়াপল্টন থেকে শুরু হওয়ার থাকলেও যানজট এড়াতে বিমানবন্দর গোল চত্বর থেকে লংমার্চ যাত্রার সিদ্ধান্ত হয়। তবে শেষ পর্যন্ত উত্তরার আজমপুর মোড় থেকেই শুরু হয় লংমার্চ।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
রাজনীতি
লংমার্চ এখন টাঙ্গাইলে; পথে পথে মানুষের ঢল
পানির ন্যায্য হিস্যা আদায়ে উত্তরাঞ্চলের তিস্তা নদী অভিমুখে বিএনপির লংমার্চ বেলা এগারোটা ২০ মিনিটে টাঙ্গাইল পৌঁছেছে। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের নগর জলপই বাইপাস





