বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে বলেন,অর্থমন্ত্রী অবুল মাল আবদুল মুহিত বিশাল বাজেট ঘোষণা করে তা সঠিকভাবে পালন করতে পারেননি। তিনি যে টাকা দিয়ে বাজেট ঘোষণা করেছেন তার অর্ধেক টাকা দিয়ে দেশ চালানো সম্ভব।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিএনএফ-এ যোগদান উপলক্ষে আয়োজিত ‘সমসাময়িক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের ওপর চেপে বসেছে।
অনুষ্ঠানে বিএনএফ এর যুগ্ম আহবায়ক মাহজাবীন ওয়াহিদ,ঢাকা মহানগরীর যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম আর্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা,২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেএ [/b]