ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে তার অফিসের টেলিফোন নম্বরে ফোন করে এই হুমকি দেয়া হয়।

অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে সরকারের চলমান কার্যক্রম বন্ধ করতেই তাকে এ হুমকি দেয়া হয়েছে বলে তিনি গণমাধ্যমকে বলেছেন।

তারানা হালিম বলেন, আমাকে ফোন করে বলা হয়েছে, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে আপনার এত লাফালাফির দরকার নেই। আপনি ধীরে চলেন।

এর জবাবে ওই ব্যক্তিকে তিনি প্রশ্ন করেন, আমি ধীরে কেন চলব? আপনি কে আমাকে হুকুম দেয়ার?’

তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি কাজ করছি। কোনো হুমকিতেই এসব কাজ বন্ধ হবে না। আর আমি বিক্রি হওয়ার মতো কেউ না।

এআর