রাজধানীর আব্দুল্লাহপুর থেকে জয়পুরহাট জেলা শিবির সভাপতি ও সেক্রেটারিকে আটকের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীতে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে শাখা সভাপতি সাদেক বিল্লাহ’র নেতৃত্বে মিছিলটি রাজধানীর মাতুয়াইল লতিফ ভূইয়া কলেজের সামনে থেকে শুরু হয়ে মুসলিম নগর মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মাঝে আরো ছিলেন মহানগরী সেক্রেটারী রিয়াজ উদ্দিন,প্রকাশনা সম্পাদক শিহাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ব্যক্তিগত কাজে জয়পুরহাট থেকে ঢাকায় আসার পথে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে জয়পুরহাট জেলা শিবির সভাপতি ও সেক্রেটারিকে পুলিশ আটকের প্রতিবাদে ও অবিলম্বে তাদের সন্ধানে দাবিতে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবির।
এসএইচ





