আগামী ২৮ নভেম্বর (শুক্রবার)  কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক পেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

ওইদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলটির সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিনীত অনুরোধ জানিয়েছেন।

এমআর, জেএ