গত ৩০ জুন ভ্রাতৃপ্রতীম দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রার উত্তরাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২২ জন যাত্রী নিহত ও বিধ্বস্ত হয়ে বিমানটি যে স্থানে পড়েছে সেখানে ১৯ জন বেসামরিক লোক নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
আজ বুধবার এক বিবৃতির মাধ্যমে এ শোক প্রকাশ করেন।
তিনি জানান, আমি আশা করি ইন্দোনেশিয়া সরকার ও জনগণ এ বিরাট শোক এবং জানমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আমি নিহত যাত্রীগণের পরিবার-পরিজন ও ইন্দোনেশিয়া সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এসএইচ





