বুধবার রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

রাশেদ খাঁন বলেন, আমার বক্তব্যের শুরুতেই আপনারা প্রতিক্রিয়া দেখিয়েছেন। এটাকে আমি স্বাগত জানাই। গণতান্ত্রিক বাংলাদেশে এই যে আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার স্বাধীনতা, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

তিনি বলেন, আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে জুলাইযোদ্ধা ও শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষে এই আয়োজন করা হয়েছে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটে। উপস্থিতদের একাংশের অভিযোগ, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা ও শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি। এসময় রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমএম