মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বুধবার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকিয়া পারভীন এ দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে মতিঝিল থানা এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। ওই ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
২০১৩ সালের ১৪ ডিসেম্বর মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম আজিজুল হক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এমএম





