বিএনপি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি এবং ২৯ মার্চ ঢাকায় সমাবেশ করার ঘোষণা দেয় দলটি।

মঙ্গলবার নয়াপল্ট‌ন কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার সারা‌দেশের জেলা, মহানগর ও ঢাকা মহানগ‌রের প্র‌তি থানায় থানায় বি‌ক্ষোভ কর্মসূ‌চি পাল‌ন করা হবে এবং ২৯ মার্চ রাজধানীতে সমাবেশ করা হবে।

উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে রাজধানীতে সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু ডিএমপির অনুমতি না পাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না দলটির পক্ষে। তাই অনুমতি সাপেক্ষে আগামী ২৯ মার্চ সমাবেশ করার ঘোষণা দেয় দলটি।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে হাইকোর্টের দেয়া জামিন আদেশ আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়ার পরই বিএনপি নতুন এই কর্মসূচি দিলো।

সংবাদ স‌ম্মেল‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন- ‌‌বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জা‌হিদ হো‌সেন, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম, সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, সহ-সাংগঠ‌নিক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

জেড