স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মঞ্চে ককটেল বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার বেলা ২টার দিকে মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ হাসপাতাল মাঠে এ ঘটনা ঘটে। পরপর ছয়টি ককটেল বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।
সন্ধানীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছিলেন প্রধান অতিথি। তিনি পৌনে ২টার দিকে মঞ্চে ওঠেন।
এর পরপরই একে একে ছয়টি ককটেল বিস্ফোরিত হয়। এতে মঞ্চের পাশে অবস্থানরত চারজন আহত হন।
ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে চলে যান।
জেআই





