টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের ১৮ মহিলা সংসদ সদস্য।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় তাঁরা এ শ্রদ্ধা নিবেদন করেন। সংসদ সদস্যগণ বিশেষ মোনাজাত করে জাতির জনকের আত্মার শান্তি কামনা করেন।
এসময় জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আক্রামুজ্জামান আকরাম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]