রোববার দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইফতার করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

ইতোমধ্যে বিভিন্ন প্রিন্টিং, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সম্পাদকদের ইফতার পার্টিতে উপস্থিত হতে দলের পক্ষ থেকে আমন্ত্রণ পাঠানো হয়েছে।

ঢাকা, ০৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস