চতুর্থ দফা উপজেলা নির্বাচনে বিভিন্ন স্থানে বিএনপি সহিংসতা চালিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমাম।
রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ইমাম বলেন, উপজেলা নির্বাচনে কুমিল্লার মেঘনা থানায় বিএনপি সমর্থকরা ব্যালট বাক্স ছিনতাই ও গোলাগুলি করেছে।
এছাড়াও বিভিন্ন স্থানে তারা আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে আওয়ামী লীগের বেশ ক'জন নেতাকর্মী আহত হয়েছেন।
'উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের মহোৎব চলছে' বিএনপির এমন অভিযোগ সম্পর্কে ইমাম বলেন, বিএনপি পেশাদারি মিথ্যাচার করছে। তাদের অভিযোগ এখন ‘চ্যাটার বক্সের’ মতো। কাজ নেই অফিসে বসে অনর্গল মিথ্যা কথা বলে।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) না থাকা সত্ত্বেও কত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছে। আইনশৃঙ্খলা বাহিনী যেখানে জটলা দেখেছে, হাঙ্গামা দেখেছে, সেখানে তারা ব্যবস্থা নিয়েছে।[b]
ঢাকা, এমআর, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]