জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি। এ প্রস্তুতির অংশ হিসেবেই দলের শীর্ষ নেতারা বিশেষ করে প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে কে কোন আসন থেকে নির্বাচন করতে চান তা জানতে চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী এলাকার দলের সাংগঠনিক অবস্থা ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের অবস্থাও জানাতে বলেছেন। আগামী দেড় মাসের মধ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন কেন্দ্রে জমা দিতে দলের শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি।
পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমাদের সামনে এখন একটাই ল্ক্ষ্য- আর তা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় নেয়া। এ জন্য দলের ভেতরে সর্বাত্মক প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই পার্টি চেয়ারম্যান দলের শীর্ষ নেতারা কে কোন আসন থেকে আগামী নির্বাচনে অংশ নিতে চান, তা জানতে চেয়েছেন। এ ছাড়া আগ্রহী প্রার্থীদের নির্বাচনী এলাকার সাংগঠনিক অবস্থাও জানতে চাওয়া হয়েছে। সবাইকে এ বিষয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
পার্টি সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রেসিডিয়াম সদস্যদের কাছে সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছেন এইচ এম এরশাদ। এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এই অবস্থায় জাতীয় পার্টির কি করণীয় এবং আগামী নির্বাচন সম্পর্কে নেতাদের মতামত চান তিনি। একইসাথে তিনি কোন আসনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের অবস্থা কি, জাতীয় পার্টির জেলা ও উপজেলা কমিটি আছে কি নেই- এসব বিষয়ে জানতে চেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্টি চেয়ারম্যানের এ নির্দেশনা পেয়ে ইতোমধ্যে এম এ সাত্তার, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, সুনীল শুভরায়সহ বেশ কয়েজন প্রেসিডিয়াম সদস্য লিখিতভাবে প্রতিবেদন জমা দিয়েছেন। সদস্যরা শিগগিরই মতামত দেবেন বলে জানিয়েছেন।
প্রেসিডিয়াম সদস্যদের পর দলের কেন্দ্রীয় নেতাদের কাছ থেকেও একই ধরনের মতামত চাওয়া হবে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। এ প্রসঙ্গে তিনি বলেন, অক্টোবর ১ তারিখ থেকে সারা দেশে সাংগঠনিক সফরে বের হবেন পার্টি চেয়ারম্যান। পুণ্যভূমি সিলেট থেকে এই সফর শুরু হবে। এ সফরের একটাই ল্য : জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সংগঠিত ও শক্তিশালী করা। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলকায় কেমন জনপ্রিয়তা রয়েছে, তা যাচাই করে দেখা। মহাসচিব বলেন, জাতীয় পার্টি এখন পুরো নির্বাচনমুখী। আগামী নির্বাচন যখনই হোক না কেন সেই নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় পার্টি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
এম এ





