যুদ্ধাপরাধীদের বিচার ও দেশের নানা কার্যক্রমে পাকিস্তানের হস্তক্ষেপের প্রতিবাদে দেশটির হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা চালিয়েছে শ্রমিক লীগ, ছাত্রলীগ, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’সহ কয়েকটি সংগঠন।
আজ (বুধবার) বেলা ১১টার দিকে এই সংগঠনগুলো পাকিস্তান হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা চালায়।
এ সময় তারা পাকিস্তান হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গুলশান-২ নম্বরে আটকে দেয়।
ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্তি উপকমিশনার আহাদুল ইসলাম বলেন, ‘বেলা ১১টার দিকে ওই সংগঠনগুলো পাকিস্তানি হাইকমিশন ঘেরাও করতে আসলে আমরা গুলশান-২ নম্বরে তাদেরকে আটকে দেই।’
এসএম
রাজনীতি
পাকিস্তানের হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা চালিয়েছে ছাত্রলীগ
যুদ্ধাপরাধীদের বিচার ও দেশের নানা কার্যক্রমে পাকিস্তানের হস্তক্ষেপের প্রতিবাদে দেশটির হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা চালিয়েছে শ্রমিক লীগ, ছাত্রলীগ, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’সহ কয়েকটি সংগঠন





