আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যেভাবে জার্মানিতে নাৎসি বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছিল, সময় এসেছে জামায়াতের বিরুদ্ধেও সেভাবে ব্যবস্থা নেয়ার। অবিলম্বে বাংলাদেশের মাটি থেকে তাদের ধংসাত্মক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবীতে এক মানবন্ধনে তিনি এ আহবান জানান।

হাছান মাহমুদ বলেন, মার্কিন গবেষণা রির্পোটে আইআরআই দেখা যায়, দেশের ৬৩ ভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। তারা যখন এমন তথ্য প্রকাশ করে, তখন বিএনপি জামায়াতের মাথা গরম হয়ে গেছে। বিএনপি জামায়াতের যেটুকু জনপ্রিয়তা ছিল তাদের ধংসাত্মক জঙ্গি রাজনীতির কারনে সেটিও বিলীন হয়ে গেছে।

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন,বৃটেনের মন্ত্রী বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা অধম্য। বাংলাদেশে যে এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত ছাড়া সকলেই স্বীকার করে।

বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে কখনও এগিয়ে যেতে পারবে না মন্তব্য করে তিনি আরো বলেন,বিদেশীদের গবেষণায় বিএনপি জামায়াতের যে করুণ চিত্র উঠে এসেছে, সেটিকে আমলে নিয়ে বিএনপি যদি নতুন নেতৃত্বে চলে আসে, তাহলে তাদের বর্তমান পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই পাবে।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি ড.এনামুল হকের সভাপতিত্বে মানবন্ধনে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকক বলরাম পোদ্দার, অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, এম এ করিম প্রমুখ।

এমএ/ এআর