ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সোয়া ঘণ্টার রুদ্ধধার বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে বৈঠকটি শুরু হয়ে শেষ হয় ৫টা ৩৫ মিনিটে।

জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন, জাপান, জার্মান, স্পেন, তুরস্ক ও কুয়েতসহ ১৪ দেশের কূটনৈতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।

আর বিএনপি নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, এনাম আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কি বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

তবে বিএনপির একটি সূত্রে জানা গেছে, কূটনৈতিকদের সঙ্গে এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

এছাড়াও সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রমাণপত্র তুলে ধরাসহ দেশব্যাপী চলমান বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়নের বিষয়গুলোও তুলে ধরা হয়েছে।

এমএইচ