রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সভা স্থগিত করা হয়েছে।
দলটির পক্ষে এ তথ্য জানানো হয়েছে । দলীয় সূত্র জানায়, রোববার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এ কারণে সভা স্থগিত করা হয়েছে।
রোববার জাতীয় পার্টির সব জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল। সভার পরবর্তী তারিখ জানিয়ে দেয়া হবে।

[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //ইএইচ
[/b]