বুধবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন।
বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা ও কাউন্সিল, আগামী দিনের আন্দোলনের কর্মসূচির বিষয়ে আলোচনা হতে পারে বুধবারের মিটিংয়ে।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]