ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল ৭টায় পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর প্রকৃতি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর এক এক করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
[b]ঢাকা, এমআর, ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]