[b]ঢাকা: [/b]সরকার বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার জন্য বলছে,অথচ একটি প্রজ্ঞাপনের মাধ্যমেই তারা জামায়াতকে নিষিদ্ধ করতে পারে। তারা জামায়াত নিষিদ্ধ করলে তো আমরা বাঁচি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম )।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শাহজাহান ওমর বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টি ও জামায়াতকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল। অথচ এখন তিনি বিএনপিকে জামায়াতের সঙ্গে ছাড়ার কথা বলছেন। অথচ সরকার একটি নির্দেশ বা প্রজ্ঞাপন জারি করেই জামায়াতকে নিষিদ্ধ করতে পারে। জামায়াত নিষিদ্ধ হলে আমরা বাঁচি,তখন সবাই বিএনপি হয়ে যাবে।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের নাম থাকলেও তিনি আসেননি।
সংগঠনের সভাপতি ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আফম ইউসুফ হায়দার,বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ।
জামায়াত নিষিদ্ধ হলে সবাই বিএনপি হয়ে যাবে: শাহজাহান ওমর
সরকার বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার জন্য বলছে,অথচ একটি প্রজ্ঞাপনের মাধ্যমেই তারা জামায়াতকে নিষিদ্ধ করতে পারে। তারা জামায়াত নিষিদ্ধ করলে তো আমরা বাঁচি
বিএনপি সরকার জনগণের সাথে গাদ্দারি করছে
শরীয়তপুর জেলা জামায়াতের আমীর আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
রাত পোহালেই ভোট,কে জিতবে!জামায়াত না বিএনপি
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নাহিদ ইসলাম বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী
বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।
নাহিদ ইসলাম তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসানোর জন্য বিএনপি এখন থেকেই পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে তাদের দেওয়া র্যাঙ্ক চয়েস পদ্ধতির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।
নাহিদ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, বিএনপি সরকার তাই করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।















