জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার থেকে সেখানে তিনি চিকিৎসাধীন। সম্প্রতি খুলনা সফরের সময় বাথরুমে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে কোমরে প্রচণ্ড আঘাত পান তিনি।
রোববার আঘাত পেয়ে অসুস্থ হওয়ার পরপরই তাকে রাজধানীতে হাসপাতালে ভর্তি করা হয়। কাজী জাফর আহমেদের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো বলে জানিয়েছেন তার একান্ত সহকারী গোলাম মোস্তফা।
এদিকে কাজী জাফর আহমদের অসুস্থার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, মোস্তফা জামাল হায়দার, এসএমএম আলম, আহসান হাবীব লিংকন, মুহাম্মাদ আতিকুর রহমান আতিক, নওয়াব আলী আব্বাস খান, রফিকুল হক হাফিজ, খালেকুজ্জামান চৌধুরী, অ্যাভোকেট মাওলানা রুহুল আমীন, অ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া প্রমুখ।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
ইউনাইটেড হাসপাতালে কাজী জাফর
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার থেকে সেখানে তিনি চিকিৎসাধীন





