বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর আহ্বান জানিয়েছে বিএনপি।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় শাহজালাল বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।
বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ শুভানুধ্যায়ীদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
দলটির পক্ষ থেকে অপর এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাই বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে দলটির নেতাকর্মীরা উদ্বিগ্ন।
আর এ জন্য ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হচ্ছে।’
এর আগে খালেদা জিয়া গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে টানা দু’মাস অবস্থান করেন তিনি। আগামীকাল শনিবার তিনি দেশে ফিরছেন।
এমএইচ





