২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে ইতালীয় নাগরিক নিহত হবার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি নিন্দা জানানো হয়।
বিবৃতিতে তিনি বলেন, ''বিভিন্ন দেশের নাগরিক যারা বাংলাদেশ কর্মরত আছেন তারা আমাদের সম্মানিত মেহমান। তাদের জানমালের নিরাপত্তা বিধান করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, সরকার তার এ দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ইতোপূর্বে গুলশান এলাকায় সৌদি দূতাবাসের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী তৎপর হলেও পরবর্তীতে সেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। ফলে এ গুলশানেই আবার একজন ইতালীয় নাগরিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ দেশের সকল জনগণের জনগণের জানমালের হেফাযত করা। বিশেষ করে বিদেশীদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। কিন্তু বর্তমান সরকার তার গদি রক্ষার কাজে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত রেখেছেন। ফলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলতে কিছুই নেই। সরকার বিরোধীদলকে নিশ্চিহ্ন করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চায় এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। ফলে বিদেশী নাগরিকসহ সাধারণ জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। সরকারের একগুঁয়েমির কারণে দেশবাসীকে চরম খেসারত দিতে হচ্ছে। সরকার নিজেই বাংলাদেশে জঙ্গি তৎপরতার জিকির তুলে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরছে।''
ইতালীয় নাগরিকের খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য জোর দাবি জানান তিনি।
এআই
ইতালীয় নাগরিক হত্যায় জামায়াতের নিন্দা
২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে ইতালীয় নাগরিক নিহত হবার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ৩ প্রস্তাব জামায়াতের
বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনিয়ম, জালিয়াতি ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।















