সরকারের দখলদার মনোভাবের কারনেই রাজধানীতে আন্দোলন সফল হয়নি বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, এখন সময় দলকে ঐক্যবদ্ধকরে সবাইকে নিয়ে এই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন জোরদার করা। এসময় দলের মধ্যে একে অন্যকে দোষারোপ করলে তা দলের জন্য ক্ষতিকর হবে।
বুধবার দুপুরে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রায় সাড়ে ১৭ বছর ধরে ঢাকা মহানগর বিএনপির দায়িত্ব পালন করছি। আমি জেলে থাকার সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে বলেছি ঢাকা মহানগর কমিটিকে সুসংগঠিত করার জন্য।
বিগত আন্দোলনে ঢাকা মহানগরীতে বিএনপির ২২জন নেতাকর্মীকে গুম করা হয়েছে দাবী করে তিনি বলেন, সরকারের নির্দেশে আইন -শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। কবে কীভাবে এদের গুম করার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে তার তথ্য আমাদের কাছে রয়েছে বলেও খোকা দাবী করেন।
তিনি আন্দোলনের ব্যর্থতা আড়াল করতে ১৯৭১ সালের পাকহানাদার বাহিনীর কৌশলের কথা উল্লেখ করে বলেন, যে কোনো দখলদার বাহিনীর কৌশল থাকে রাজধানীকে নিরাপদ রাখা। তেমনি হাসিনা সরকারও রাজধানীকে নিরাপদ রাখার জন্য রাজপথে দেখা মাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছিল। যার জন্য সারা দেশে সরকার বিরোধী আন্দোলন সফল হলেও রাজধানীতে তেমন সফল হয়নি।
তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হওয়ার কারণে অনেক প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করার পরও সরকারের নির্দেশে সেই প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করার সুযোগ দেয়া হয়নি তারপরেও ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়। এমন একটি হাস্যকর নির্বাচন বিশ্বের আর কোথাও দেখা যায়নি।
পদত্যাগ করবেন কি না? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদত্যাগ করার কথা কেন আসছে, আমি তো নতুন করে মহানগরের দায়িত্ব নিতে চাচ্ছি না। তবে কয়েকজনের নাম শুনেছি যারা দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন।এদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন।
কমিটি কবে গঠন হচ্ছে এ প্রশ্নের জবাবে খোকা বলেন, এটি ম্যাডাম (খালেদা জিয়া) ভাল বলতে পারবেন।
খোকা বলেন, আগামী দিনে যার নেতৃত্বেই ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন করা হবে তার নেতৃত্বেই আমরা দলকে শক্তিশালী করতে কাজ করব। তবে নতুন কমিটি দায়িত্ব না নেওয়া পর্যন্ত বর্তমান কমিটি বহাল থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন থানা, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।
[b]ঢাকা, এমএইচ, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
কাঁদা ছোড়া ছুড়ি দলের জন্য ক্ষতিকর: খোকা
সরকারের দখলদার মনোভাবের কারনেই রাজধানীতে আন্দোলন সফল হয়নি বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, এখন সময় দলকে ঐক্যবদ্ধকরে সবাইকে নিয়ে এই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন জোরদার করা। এসময় দলের মধ্যে একে অন্যকে দোষারোপ করলে তা দলের জন্য ক্ষতিকর হবে





