২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি, সভা-সমাবেশে বাঁধা প্রদানের প্রতিবাদ ও গণগ্রেফতার, গুম-খুন বন্ধ, ২০দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদের মুক্তিদান এবং

অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট ঘোষিত টানা অবরোধ ও হরতালের সমর্থনে আজ রবিবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে ২০ দল ও জামায়াতের কর্মীরা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন- এ সরকারের আচার-আচরণ ও জুলুম-নির্যাতনের মাধ্যমে প্রমাণ করেছে প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জনমতের প্রতি তাদের কোন সম্মান ও শ্রদ্ধাবোধ নেই। ক্ষমতায় টিকে থাকার মোহে তারা নির্বিচারে মানুষ হত্যা করতেও কুণ্ঠিত নয়।

নেতৃবৃন্দ বলেন- এই সরকারের কাছে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। কেউ জানে না কখন কাকে খুন, গুম বা ক্রসফায়ারের শিকার হতে হবে। সরকারের একগুঁয়েমি, হঠকারী ও অপরিণামদর্শী কর্মকান্ডে দেশ আজ ভয়াবহ সংকটে নিপতিত। তাই ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী আওয়ামী সরকারকে হটাতে জাতি-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান।

মগবাজারে জামায়াতের মিছিল

২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি, সভা-সমাবেশে বাঁধা প্রদান, গণগ্রেফতার, গুম-খুন বন্ধ এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় ঐক্যজোটের টানা অবরোধ ও হরতালের সমর্থনে আজ রবিবার সকাল ৮.০০টায় রাজধানীর মগবাজারে মিছিল করেছে রমনা থানা জামায়াতে ইসলামী।

থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম, আকতার হোসাইন, মোজাম্মেল হক, ছাত্রনেতা জামিল মাহমুদ প্রমুখ।

ধানমন্ডিতে হরতাল সমর্থনে ২০ দলের মিছিল

রাজধানীর ধানমন্ডিতে আজ সকাল ৭টায় হরতালের সমর্থনে মিছিল করে ২০দলীয় জোট ধানমন্ডি অঞ্চল।

মিছিলে দেলোয়ার হোসেন,আব্দুল বারী,মাহামুদ আলীসহ, মিজান ২০ দলের আরো নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

হরতাল সমর্থনে পরিবাগে ছাত্রদলের মিছিল

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোট আহূত চলমান অবরোধ, হরতাল ও গণমিছিলের সমর্থনে রাজধানীর পরিবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক মেহেদি হাসানের নেতৃত্বে সকাল সাড়ে ১০.০০টার দিকে একটি মিছিল পরিবাগ থেকে শাহাবাগের দিকে রওনা হয়। মিছিলটি শেরাটন হোটেল অতিক্রম করলে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।

বাড্ডায় ২০দলের মিছিল

২০ দলের ডাকা টানা অবরোধ ও হরতালের সমর্থনে রবিবার সকালে রাজধানীর বাড্ডায় মিছিল করেছে ২০দল।

বাড্ডা থানা জামায়াতের সেক্রেটারি কুতুব উদ্দিনের নেতৃত্বে মিছিলে জামায়াত কে এ মিজানসহ ২০দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বনানীতে ২০ দলের মিছিল

রবিবার সকাল ৮ টায় রাজধানীর বনানী এলাকায় হরতাল সমর্থনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী জামায়াতের মজলিশে শুরা সদস্য মো. সালাহউদ্দিনের নেত্বত্বে মিছিল বের করে ২০দলের নেতা কর্মীরা।

 

হরতালের সমর্থনে ডেমরায় ২০ দলের মিছিল

 

২০ দলীয় জোটের ডাকা অনির্দৃষ্টকালের অবরোধের পাশাপাশি আজ থেকে শুরু হওয়া হরতালের সমর্থনে রাজধানীর ডেমরায় মিছিল বের করে ২০ দলীয় জোট ডেমরা থানা।

 

ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় রোববার সকাল সাতটার দিকে ডেমরা থানা ২০ দল নেতাদের নেতৃত্বে মিছিটি বের হয়।

 

মিছিলে নেতৃত্ব দেন ডেমরা থানা ২০ দল নেতা মোহাম্মদ আলী,সামসুল আলম,ছাত্র নেতা ইমাম হোসাইন ও শেখ ফরিদ প্রমুখ।

 

মতিঝিলে জামায়াতের মিছিল

রবিবার সকাল ৮টায় রাজধানীর মতিঝিল কালবার্ড রোডে হরতালের সমর্থনে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল থানা।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য, জামায়াতে ইসলামী মতিঝিল থানা আমির কামাল হোসেন।

শাহজাহানপুরে ২০দলের মিছিল

২০ দলীয় জোট আহুত দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে রবিবার সকাল ৮টায় রাজধানীর শাহজাহানপুরে মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট শাহজাহান পুর থানার নেত-কর্মীরা।

শাহজাহানপুর থানা জামায়াতের সেক্রেটারি মু. সাইদুর রহমানের নেতৃতে মিছিলে উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানা শিবিরের সভাপতি মুহাম্মদ শাহাদাৎ হোসাইন শিমুল, জামায়াত নেতা শহিদুল ইসলাম, সারওয়ার হোসেন, শিবির নেতা তারেক আব্দুলল্লাহ, ইকবাল হুসাইন প্রমুখ ।

পল্টন ২০দলের মিছিল

চলমান অবরোধের সমর্থনে রবিবার সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টন বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০দল ।

মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পল্টন ভারপ্রাপ্ত থানা সেক্রেটারী আলমগির হোসেন, জামায়াত নেতা আব্দুর রহমান, যুবনেতা আঃ সাত্তার সুমন, শিবির নেতা সোহেল রানা মিঠু, ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান বাবু প্রমূখ।

মিরপুরে জামায়াতের মিছিল

রবিবার সকাল আটটায় অনূষ্ঠিত মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য নূরুল ইসলাম আকন্দ।

হরতালে উত্তরায় শিবিরের মিছিল

২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের সাথে যুক্ত হওয়া টানা ৭২ ঘণ্টা হরতালের ১ম দিনে মিছিল করেছে ঢাকা মহানগরী উত্তর ছাত্রশিবির।

রোববার সকাল ৮টায় মহানগরী সাহিত্য সম্পাদক শাহীন সরকারের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

কলাবাগানে জামায়াতের মিছিল

চলমান অবরোধের সমর্থনে রবিবার সকাল সোয়া ৭টায় রাজধানীর কলাবাগানে মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী কলাবাগান থানা।মিছিলে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান জাকারিয়া, আব্দুর রব, ফরিদ হোসাইন, ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ সভাপতি নাজিম উদ্দিন, ছাত্রনেতা মিজানুর রহমান প্রমূখ।

গাজীপুরে শিবিরের মিছিল-পিকেটিং

সারাদেশে চলমান ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল-পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

রোববার সকালে মহানগরীর সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মিছিল বের করে শিবির নেতাকর্মীরা।

হরতালের সমর্থনে ময়মনসিংহে বিএনপির মিছিল

সরকার কর্তৃক নেতা-কর্মীদের গুম, খুন, গণগ্রেফতারের প্রতিবাদে ও সরকারের পদত্যাগের দাবীতে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে ময়মনসিংহে মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

হরতালের সমর্থনে খুলনায় ছাত্রশিবিরের মিছিল

২০ দলের ডাকা অনির্দিষ্টিকালের অবরোধের ৬৯ তম দিন ও দেশব্যাপী ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে নগরীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।

হরতাল-অবরোধ সমর্থনে নোয়াখালীতে ছাত্রদলের মিছিল

২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালের সমর্থনে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকাল ৭টার দিকে জেলা শহরের প্রধান সড়ক মডার্ন হসপিটালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাপিতের পোল গিয়ে মিছিলটি শেষ হয়।

খুলনায় সর্বদলীয় ছাত্রঐক্যের মিছিল

মধ্যবর্তী নির্বাচন এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২০ দলের ডাকা অনির্দিষ্টিকালের অবরোধের ৬৯তম দিন ও দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতালের ১ম দিনে খুলনায় মিছিল করেছে সর্বদলীয় ছাত্রঐক্য।

হরতালের সমর্থনে ময়মনসিংহে জামায়াতের মিছিল

দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের ১ম দিনে ময়মনসিংহে মিছিল করেছে শহর জামায়াতে ইসলামী।

রোববার সকালে শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদারের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

এসএইচ