নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ড শুনানি বৃহস্পতিবার ধার্য করা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে রিমান্ড শুনানি হবে।
এর আগে শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা পৃথক চার মামলায় ৪০ দিনের আর রুহুল কবির রিজভীর পল্টনের দুই ও মতিঝিলের এক মামলায় ২৭ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ।
দুদু-রিজভীর আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ বুধবার বলেন, পল্টন থানায় শামসুজ্জামান দুদুর পৃথক চার মামলায় ৪০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রুহুল কবির রিজভীর বিরুদ্ধে পল্টন থানায় দুই মামলা ও মতিঝিল থানার এক মামলায় ২৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
মেজবা আরও বলেন, আমরা তাদের জামিনের আবেদন করি। জামিনের আবেদন দেখে মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদন করেন।
শামসুজ্জামানদুদু
১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে আটক করে পুলিশ। আটকের পর তাকে চার মামলায় ১৫ দিনের রিমান্ড দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।
রুহুলকবিররিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা আটক করে। আটকের পর তাকে হত্যা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পৃথক আট মামলায় টানা ২৭ দিনের রিমান্ড দেওয়া হয়। বর্তমানে তিনিও কারাগারে আটক রয়েছেন।
এএইচ





