বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জঙ্গিবাদ ও দুর্নীতির রানী আখ্যাদিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওনি (খালেদা জিয়া) ঘরে বসে আন্দোলন করছেন। কিসের আন্দোলন। খালেদার অবরোধ কে মানে। ওনার ডাকে আর জনগণ আসবে না।

সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ওনি (খালেদা জিয়া) জামায়াতকে নিয়ে মানুষ খুন করছে। ওনি জঙ্গির নেত্রী। ওনি রাজনৈতিক নেত্রী হতে পারেননি। তার মনে সামন্যতম মায়া থাকলে তিনি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারতেন না।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের আস্থা অর্জন করেছে। জামায়াত নেতারা নির্বাচনে আসতে পারেনি বলেই বিএনপি নেত্রী নির্বাচনে আসেনি। নির্বাচনকে বানচাল করতে খালেদা জিয়া সারাদেশে নাশকতা চালিয়েছিল। এক বছর আগে এইদিনেই (১২ জানুয়ারি) আমরা শপথ নিয়েছিলম। এই এক বছরে দেশ এগিয়ে গেছে। সারাদেশে অর্থনৈতিক মন্দা। সারাদেশে ৫ টি দেশ অর্থনৈতিকভাকে এগিয়েছে। তার মধ্যে বাংলাদেশ একটি।

আওয়ামী লীগের নেত্রী বলেন, এই (১০ জাতীয়) নির্বাচন অবৈধ এটা খালেদা ও তার পুত্র ছাড়া কেউই বলে না। সারা বিশ্ব এই নির্বাচনকে বৈধতা দিয়েছে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, আপনাকে বলতে চাই, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর খেসারত আপনাকেই দিতে হবে। আপনার ভুলের জন্য দেশের সাধারণ মানুষকে মারবেন কেন। স্পষ্ট করে বলতে চাই, জনগণের নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা নেয়া দরকার নেয়া হবে। সেখানে কেউ বাঁধা দিতে পারবে না।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

এমআর/এসএইচ/জেএ