বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন শেখ হাসিনা শুধু দেশের নয়, আওয়ামী লীগের জন্যও অভিশাপ।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার প্রতিহিংসার কারণেই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর দেশের মানুষের শান্তি, স্বস্তি ওগণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
এ সরকার জনগণের বিস্ফোরণের মুখে পদত্যাগ করতে বাধ্য হবে বলেনও দাবি করেন রিজভী।
রিজভীবলেন, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে গুম, হত্যা, মিথ্যা মামলা আর দুর্নীতি করছে সরকার। তাদের প্রতিহিংসার কারণে দেশের ধর্মীয় অনুষ্ঠানও ঠিকভাবে পালন করতে পারছে না জনগণ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগরীর সদস্য সচিব হাবিবুন-নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় সহ সফতর সম্পাদক আসাদুল কবির শাহীন প্রমুখ।
এমআর





