বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শুরু হয়েছে। মঞ্চে এসে ‍উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার দুপুর আড়াইটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং চার ধর্মীয়গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

দুপুর ৩টা ২০ মিনিটের দিকে সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে ‍উপস্থিত হন। দুপুর ১২টার পর থেকে নেতাকর্মীরা দলে দলে জনসভাস্থলে আসতে শুরু করেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশ ঘেষে তৈরি মঞ্চটি দক্ষিণমুখী। নেতাকর্মীদের প্রবেশের জন্য টিএসসি সংলগ্ন গেট, রমনা কালিমন্দির সংলগ্ন গেট ও ভিআইপিদের জন্য শিখা অনির্বাণ সংলগ্ন গেটটি উন্মুক্ত রাখা হয়েছে।

ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মিছিল সহকারে দলে দলে জনসভায় যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

জনসভাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে এবং এর আশপাশ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এমকে