ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর দ্বি-বার্ষিক মজলিসে অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন পুনরায় সভাপতি এবং মাওলানা আহমদ আবদুল কাইয়ূম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার পুরানা পল্টনে আইসিসি মিলনায়তনে দলটির মহানগরীর দ্বি-বার্ষিক মজলিসে শুরা সদস্যদের অধিবেশন শেষে সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। এর আগে শুরা অধিবেশনে প্রায় দুই শতাধিক শুরা সদস্যের অংশ নেয়।
শুরা অধিবেশনে দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতি মানুষকে প্রকাশ্যে খুন ও পুড়িয়ে হত্যা করে সে রাজনীতি ইসলাম সমর্থণ করে না। রাজনীতির ময়দান ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠছে। গুম, অপহরণ, খুন নিত্যদিনের ঘটনার পাশাপাশি এখন যুক্ত হলো মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি। আর এসবই হচ্ছে দূষিত রাজনীতির ফসল। প্রচলিত দূষিত রাজনীতির কবল থেকে বের হয়ে আসতে না পারলে অসহিংসতা দিন দিন বেড়েই যাবে।
সংগঠনের ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠিত শুরা অধিবেশনে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ নেছার উদ্দীন ও মুহাম্মদ বরকত উল্লাহ লতিফ, আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, ফজলুল হক মৃধা, এইচএম সাইফুল ইসলাম, নুরুজ্জামান সরকার, শফিকুল আমীন খান, মু. মোশাররফ হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]