স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দু-একটি জায়গা ছাড়া সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে। স্থানীয় নির্বাচনে সব সময় কিছুটা হলেও অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়।
নির্বাচনে যে সব স্থানে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে কারো গাফিলতি থাকলে সে ব্যপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। আগামী কয়েক ধাপের নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপুর্ণ হবে।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলে আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ই-পাসপোর্ট চালু হবে। এ ব্যাপারে বিশেষজ্ঞরা প্রকল্প তৈরি করছেন। ই-পাসপোর্ট বহনকারীদের ইমিগ্রেশন খুবই সহজ হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এম আর





