ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে পদবঞ্চিতদের দেয়া তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছে ছাত্রদলের নবগঠিত কমিটিতে পদপ্রাপ্তরা।

রোববার সকাল ৮টার দিকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তালা ভেঙ্গে তারা প্রবেশ করেন। এসময় কমিটির অন্যান্য সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রোববার সকাল ১১ টার দিকে পদবঞ্চিতরা আবারও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়।

ওই কমিটিতে পদ না পাওয়া ছাত্রদলের নেতাকর্মীরা এই কমিটি বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল। তারই ধারাবাহিকতায় গতকাল তারা ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।

এসএই্চ