প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। রোববার সন্ধ্যা ৭টায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আ জ ম নাছির উদ্দিনের ঘনিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে নাছিরের সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী শিরিন আকতার ও তার সন্তান। এ ছাড়া উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক,

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ড. হাছান মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, নবনির্বাচিত কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক ও এস এম সোহেল।

গত ২৮ এপ্রিল চট্টগ্রাম ও ঢাকার তিনটি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা জয় লাভ করেন। নির্বাচনের একদিন পর ঢাকার দুই মেয়র প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেছেন। এর ধারাবাহিকতায় আজ দেখা করতে যাচ্ছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এআর