দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৬ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারকৃত নেতারা হলেন, কুমিল্লা উত্তর জেলা সভাপতি খোরশেদ আলম, চান্দিনা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও শহীদুল ইসলাম, চান্দিনা পৌরসভা যুবদল সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম, সহ-সভাপতি কামাল হোসেন এবং চান্দিনা পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সভাপতি মেজবাহ উদ্দিন বাবুল।
মঙ্গলবার বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





