দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে স্বাগত জানাতে সাদা পতাকা মিছিল ও মানববন্ধন করেছে ঢাকা বিভাগ শ্রমিকলীগ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে দলটি।
মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, নানা অনিশ্চয়তার মধ্যে ৫ জানুয়ারি নির্বাচনে সফলতা পেয়েছে আ.লীগ।
তারা বলেন, আর সরকার গঠনের মধ্য দিয়ে আজ প্রথম সংসদ অধিবেশন বসতে যাচ্ছে। এ সংসদের মাধ্যমে আগামী পাঁচ বছর দেশ সার্বিক দিক দিয়ে অনেক দূর এগিয়ে যাবে।
তারা সংসদে দেশের শ্রমিকদের স্বার্থ নিয়ে আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকল স্তরের শ্রমিকরা যাতে তাদের পরিবারের ভরণ-পোষণ চালাতে পারে সেই লক্ষ্যে সরকারি উন্নয়ন পরিকল্পনার প্রত্যাশা করছি।
মানববন্ধন শেষে সংগঠনের নেতা-কর্মীরা সাদা পতাকা মিছিল করে।
শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আরএ জামান, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন খান
রাজনীতি
সংসদ অধিবেশনকে স্বাগত জানাতে মিছিল ও মানববন্ধন
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে স্বাগত জানাতে সাদা পতাকা মিছিল ও মানববন্ধন করেছে ঢাকা বিভাগ শ্রমিকলীগ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে দলটি।





