বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন মামলায় দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচার মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এস কে(সুরেন্দ্র কুমার) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।
রাজধানীর রমনা ও শাহবাগ থানায় গাড়ি পুড়িয়ে হত্যার অভিযোগে ওই মামলা তিনটি দায়ের হয়। গত ১৬ জানুয়ারি বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ তিন মামলায় মির্জা ফখরুরকে জামিন দেয়। সরকার এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করলে আদালত আজ হাইকোর্টের আদেশ বহাল রাখে।
[b]ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি.কম) // জিই/এফএ
[/b]